স্লাইড নোটিশ
আগামী ৫ই আগষ্ট রোজ বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন করা হবে******** বিস্তারিত জানতে এখানে ক্লীক করুন।
এতদ্বারা অত্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৫ই আগষ্ট রোজ বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে সকাল ১০.০০ ঘটিকার সময় বিদ্যালয়ের হলরুমে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধক্রমে নির্দেশ প্রদান করা হলো। আদেশক্রমে, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শংকরবাটী উচ্চ বিদ্যালয়
৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস** বিস্তারিত জানতে ক্লীক করুর
৫ অক্টোবর-২০২৩ বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে শংকরবাটী উচ্চ বিদ্যালয়ে বর্তমান ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থীসহ অংশীজনদের অংগ্রহণে ০৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে র্যালি/আলোচনা সভা/সেমিনারের ব্যবস্থা করা হয়েছে। উক্ত র্যালি/আলোচনা সভা/সেমিনারে সকল বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষার্থীসহ অংশীজনদের অংগ্রহণ করার জন্য বিশেষ ভাবে নির্দেশ দেওয়া হলো। নির্দেশক্রমে- প্রধান শিক্ষক
৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস** বিস্তারিত জানতে ক্লীক করুর Read More »
আগামী ২৮/০৯/২০২৩ ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে মিলাদ মাহফিলসহ বিশেষ কর্মসূচি * *
আগামী১২ ই রবিউল আওয়াল ১৪৪৫ হিজরি/ ২৮/০৯/২০২৩ ইং তারিখ রোজ বৃহস্পতিবার শংকরবাটী উচ্চ বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে মিলাদ মাহফিলসহ বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। উক্ত ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে সকল শিক্ষক – কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সকাল ১০.০০ ঘটিকার সময় বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। নির্দেশক্রমে- প্রধান শিক্ষক
আগামী ২৮/০৯/২০২৩ ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে মিলাদ মাহফিলসহ বিশেষ কর্মসূচি * * Read More »