এতদ্বারা অত্র শংকরবাটী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৮/১১/২০২৬ ইং তারিখ রবিবার শ্রী শ্রী শ্যামাপূজা উপলক্ষ্যে বিদ্যালয় বন্ধ থাকবে এবং ০৯/১১/২০২৬ ইং রোজ সোমবার বিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম যথারীতি চলমান থাকবে।
আদেশক্রমে-
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
শংকরবাটী উচ্চ বিদ্যালয়
বটতলাহাট, সদর, চাঁপাইনবাবগঞ্জ।
মোবাইল নং- 01309124511